স্বর্গ রায়

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ রোববার। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা হয়। এই পূর্ণিমাকে বলা হয় কোজা-গরী। সে জন্য এই পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত।
আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় লক্ষ্মীপূজা। পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের আশ্বিন মাসের পূর্ণিমা তিথি পড়ছে আজ রোববার (২৫ অক্টোবর)। আজ বেলা ১১ টা ৫৮ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে। তিথি শেষ হবে আগামীকাল সোমবার সকাল ৯ টা ৪২ মিনিটে।
কোজাগরী লক্ষ্মীপূজা সাধারণত করা হয় রাতে। ফলে এই পুজা আজ রোববার সন্ধ্যার পর করে নেওয়ার প্রস্তুতি রয়েছে সকলের। উল্লেখ্য, এই শারদ পূর্ণিমায় চাঁদের আলোয় পায়েস রেখে দেওয়ার রীতি বহু বাড়িতে প্রচলিত। পরে সেই পায়েস খাওয়ারও রীতি রয়েছে।
লক্ষ্মীপূজা ঋগ্বেদ শ্রী ও ঐশ্বর্যের দেবী অর্থে লক্ষ্মীর নাম পাওয়া যায়।
তৈত্তিরীয়সংহিতায় লক্ষ্মী ও শ্রীআদিত্যের দুই স্ত্রীরূপে কল্পিত। শতপথব্রাহ্মণে প্রজাপতি থেকে এবং রামায়ণে সমুদ্রস্নানের সময় পদ্মহস্তে তিনি উত্থিত হন বলে বর্ণিত হয়েছে। পৌরাণিক যুগে লক্ষ্মী নানাভাবে বর্ণিত হয়েছেন। তিনি কখনো বিষ্ণুশক্তি লক্ষ্মী, আবার কখনো কমলা, গজলক্ষ্মী, মহালক্ষ্মী ইত্যাদি নামে পরিচিত। লক্ষ্মীদেবীর রূপবৈচিত্র্য পর্যালোচনা করে দেখা যায় যে, তিনি কখনো দ্বিভুজা, কখনো বা চতুভুর্জা। তবে তিনি সর্বত্রই পদ্মা সেনা ও পদ্মহস্তা। প্রভাত সূর্যের মতো তাঁর জ্যোতি। তিনি বিভিন্ন অলংকারে অলংকৃতা। তাঁর বাহন পেঁচা।
আশ্বিনী পূর্ণিমা ছাড়াও কেউ কেউ প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর বিশেষ পূজা করে থাকে। কোনো কোনো অঞ্চলে দীপান্বিতা অমাবস্যায় সন্ধ্যাবেলা লক্ষ্মীপূজার রীতি প্রচলিত আছে। সরায়, ঘটে বা মূর্তিতে লক্ষ্মীর পূজা করা হয়। এ পূজা ব্যক্তিগত বা সর্বজনীনভাবে অনুষ্ঠিত হয়।