• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৩: ১২
logo

Photo

২০১১-১২ মৌসুমের পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের দেখা পায়নি বায়ার্ন মিউনিখ। অবশেষে জার্মান জায়ান্টদের সেই অপেক্ষার অবসান হলো।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে রিয়ালকে হারিয়েছে বায়ার্ন।

এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুতে।

ম্যাচে বল দখলে সামান্য এগিয়ে ছিল বায়ার্ন, তাদের দখলে ছিল ৫২ শতাংশ সময়। অন্যদিকে, রিয়ালের দখলে ছিল ৪৮ শতাংশ। বায়ার্ন মোট ২৩টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে এবং সেখান থেকেই আসে দুটি গোল। বিপরীতে রিয়াল ৩১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে ১০টি, কিন্তু তাতে মাত্র একটি গোলের দেখা পায়।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধের শেষ দিকে এসে কাঙ্ক্ষিত গোল পায় তারা। ৪১তম মিনিটে সার্জে গ্যানাব্রির পাস থেকে লুইস দিয়াজ বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যবধান বাড়ান বায়ার্নের ফরওয়াড হ্যারি কেইন। মাইকেল অলিসের পাস পেয়ে বক্সের কোণা থেকে দারুণ শটে গোল করেন তিনি। এটি চলতি মৌসুমে তার ৪৯তম গোল এবং চ্যাম্পিয়নস লিগে ১১তম।

পিছিয়ে পড়ে আক্রমণে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ, কিন্তু বারবার তাদের রুখে দেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তবে ৭৪তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে এমবাপ্পে একটি গোল জালে জড়ায় , তাতে ব্যবধান দাঁড়ায় ২-১।

এরপর আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। ম্যাচ শেষে হ্যারি কেইন বলেন, তাদের দল দারুণ খেলেছে, যদিও আরও বেশি গোল করা সম্ভব ছিল। তবুও এই জয় নিয়ে তিনি সন্তুষ্ট।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের

২

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

৩

ইউরোপীয় দেশের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ

৪

শেষ মিনিটের গোলে হারের মুখ দেখলো রিয়াল

৫

অ্যাতলেটিকো হারিয়ে শিরোপার দৌড়ে শীর্ষস্থানে বার্সেলোনা

সম্পর্কিত

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের

বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের

৬ ঘণ্টা আগে
ইউরোপীয় দেশের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ

ইউরোপীয় দেশের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ

১ দিন আগে
শেষ মিনিটের গোলে হারের মুখ দেখলো রিয়াল

শেষ মিনিটের গোলে হারের মুখ দেখলো রিয়াল

৩ দিন আগে

৪ দিন আগে