স্বপ্ন রায়

লড়াইটা গতির সঙ্গে ছন্দের, লড়াইটা গদ্যের সঙ্গে পদ্যেরও। লড়াইটা বিশ্বকাপ ফাইনালে ওঠার, যে লড়াই শিরোপার হলে যথার্থ হতো। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ডালাসে ২০২৬ বিশ্বকাপের প্রথম ব্লকবাস্টার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ও লামিনে ইয়ামালের স্পেন। ইউরোপের দুই পরাশক্তির স্বপ্নের দ্বৈরথকে বলা হচ্ছে, ফাইনালের আগে ফাইনাল।
বিশ্বকাপে এটি হবে ফ্রান্স ও স্পেনের মাত্র দ্বিতীয় সাক্ষাৎ। ২০০৬ সালের শেষ ষোলোতে তাদের একমাত্র বিশ্বকাপ লড়াইয়ে ৩-১ গোলে জয় পেয়েছিল ফ্রান্স। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১০ দেখায় স্পেনের রেকর্ড অনেক ভালো। তারা সাতটি ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে এবং মাত্র দুটি ম্যাচে হেরেছে। সর্বশেষ দুই দেখাতেই জয় স্পেনের।
একদিকে, দিদিয়ের দেশমের ফ্রান্সও রয়েছে দারুণ ছন্দে। শেষ ষোলোতে প্যারাগুয়েকে উড়িয়ে দেওয়ার পর কোয়ার্টারে মরক্কোকে হারিয়ে শেষ চারে পা রেখেছে ফরাসিরা।
আজকের এই ব্লকবাস্টার ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে দুই প্রজন্মের দুই তুরুপের তাসের দ্বৈরথ।
একদিকে ফরাসি শিবিরের বিশ্বস্ত খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, যার অভিজ্ঞতা, গতি আর বড় ম্যাচ একাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা প্রতিপক্ষের জন্য সবসময়ই আতঙ্কের। কিলিয়ান এমবাপ্পে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। কোয়ার্টার-ফাইনালে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়লেও সেমিফাইনালে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল। এ পর্যন্ত টুর্নামেন্টে আট গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
অন্যদিকে স্পেনের স্বপ্ন সারথি ১৯ বছর বয়সী তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। যার সৃজনশীল ড্রিবলিং আর ডান প্রান্তের ক্ষিপ্রতা ফরাসি ডিফেন্সের বড় পরীক্ষা নেবে। খেলার কৌশলেও দেখা যাবে দুই ভিন্ন ধারার লড়াই। স্পেন যেখানে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ছোট ছোট পাসে ধৈর্য ধরে আক্রমণ শানাতে পছন্দ করে, সেখানে ফ্রান্সের মূল শক্তি প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে চোখের পলকে কাউন্টার অ্যাটাক (পাল্টা আক্রমণ) করা।
তবে এমবাপ্পের গতির ঝড়, দেম্বেলের ড্রিবলিং আর অলিসের সৃজনশীলতা। অন্যদিকে পেদ্রির পাসিং, রদ্রির নিয়ন্ত্রণ, ইয়ামালের বিস্ময়কর প্রতিভা এবং স্পেনের অভেদ্য রক্ষণ। সব হিসাব-নিকাশ বলছে, এটি হতে যাচ্ছে পুরো টুর্নামেন্টের সবচেয়ে উপভোগ্য ম্যাচগুলোর একটি। ফ্রান্স চাইছে টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করতে। স্পেন চাইছে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ফিরতে।
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, তারকাদের উপস্থিতি, কৌশলগত লড়াই এবং রেকর্ড গড়া বাজারমূল্য—সব মিলিয়ে মঙ্গলবার রাতের এই সেমিফাইনাল শুধু একটি ম্যাচ নয়, আধুনিক ফুটবলের দুই দর্শনের এক মহাসংঘর্ষ। যে দল এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারা শুধু ফাইনালের টিকিটই পাবে না; বিশ্বকাপ শিরোপার দৌড়েও নিজেদের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করবে।