• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২১
logo

Photo

গ্রুপ পর্বে উড়তে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের জয়রথ থামল কোয়ার্টার ফাইনালে। চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র নারী এশিয়া কাপের শেষ আটের লড়াইয়ে জাপানের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দারুণ লড়াই করেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শেষ হাসি হাসতে পারেনি বাংলার মেয়েরা।

চীনের ইনার মঙ্গোলিয়ায় প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি কোন দলই। দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় জাপান। ম্যাচের ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করেন হিরাই ইয়োশিনো।

পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে শারিকা রিমন-কনা আক্তাররা। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউই।

চতুর্থ কোয়ার্টারে আবারও এগিয়ে যায় জাপান। ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন সুজুকি মোমোকা।

এর আগে গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল বাংলাদেশ। চার ম্যাচের চারটিই জিতে কোয়ার্টারে উঠেছিল তারা।

সেমির স্বপ্নভঙ্গ হলেও টুর্নামেন্ট এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশের জন্য। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে এখন মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। ওই ম্যাচে তাদের লড়তে হবে মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আবারও ভারতের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের

২

জাপানের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

৩

মালয়েশিয়া ম্যাচ দিয়ে হামজাদের অভিযান শুরু

৪

অস্ট্রেলিয়া ও ভারত সফরের জন্য ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

৫

স্পেনের আরেকটি ক্লাব কিনছেন মেসি

সম্পর্কিত

আবারও ভারতের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের

আবারও ভারতের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের

৪ ঘণ্টা আগে
মালয়েশিয়া ম্যাচ দিয়ে হামজাদের অভিযান শুরু

মালয়েশিয়া ম্যাচ দিয়ে হামজাদের অভিযান শুরু

১ দিন আগে

২ দিন আগে