আমার শহর স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলো থেকে বিদায়ের পর নতুনভাবে যাত্রার পরিকল্পনা করছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে অস্ট্রেলিয়া ও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গত মঙ্গলবার রাতে ২৬ সদস্যের দল প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা। বিশ্বকাপে চোটের কারণে খেলতে না পারা এস্তেভাও ও ওয়েসলিকেও এবার দলে ফিরিয়েছেন আনচেলত্তি।
সময়সূচি অনুযায়ী, প্রীতি ম্যাচের লড়াই শুরু হবে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২০১৭ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা, তবে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটিই হবে ব্রাজিলের প্রথম ঐতিহাসিক আন্তর্জাতিক ম্যাচ।
স্কোয়াডের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গোলরক্ষক পজিশন। দলে অভিজ্ঞ কোনো গোলকিপার না থাকায় এই জায়গায় তরুণদের ওপরই আস্থা রাখতে হচ্ছে ব্রাজিলকে। নতুন কোচের অধীনে পুনর্গঠনের পথে থাকা সেলেসাওদের জন্য আসন্ন এশিয়া সফর তাই হতে পারে নিজেদের নতুন পরিকল্পনা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড:
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও
ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিওস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র