আমার শহর স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে সাফে দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বদলি হিসেবে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহীম।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি দলটি। একাধিক গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন।
প্রথমার্ধে বাংলাদেশের বল দখলে ছিল ৬৪ শতাংশ। এ সময় ১২টি শট নেয় বাংলাদেশ। বিপরীতে ভুটান শট নেয় চারটি। তবে দুই দলই লক্ষ্যে শট রাখতে পেরেছে দুটি করে।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামকে মাঠে নামান কোচ টমাস ডুলি। এরপর ম্যাচের ৬৮ মিনিটে বদলি হিসেবে নামা ইব্রাহিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
ভুটানের বক্সে ক্রস থেকে পাওয়া বলে হেড করেন শমিত সোম। তার হেডের পর বল গোলমুখের সামনে চলে এলে পা বাড়িয়ে জালে পাঠান ইব্রাহিম। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা হলো বাংলাদেশের।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচটি আগামী ১১ নভেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা তার আগে ৮ নভেম্বর ভুটানকে মোকাবিলা করবে। এর আগে দিনের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপের খেলায় পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারায় ভারত।