আমার শহর স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে এগিয়ে থাকলেও বিরতির পর ভুটানের দুর্দান্ত প্রত্যাবর্তনে কঠিন পরীক্ষায় পড়তে হয় ভারতকে। ম্যাচে ভিএআরের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে ভারত।
আজ শনিবার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নাটকীয়তার কেন্দ্রবিন্দুতে ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর লাইট)। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে দুবার ব্যবহার করা হয় এই প্রযুক্তি। যেখানে দুবারই ভিএআর রিভিউ গেছে ভারতের বিপক্ষে। একবার ভুটানের একটি গোল ফিরিয়ে দেওয়া, অন্যবার ভারত পেনাল্টি পেলেও ভিএআরে সেটি বাতিল হয়ে যায়।
২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে যান অধিনায়ক চিঙ্গলেনসানা সিং। তাঁর নেওয়া ভলি ডিফ্লেকশন হয়ে জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ভারত। কখনো ভুটানের গোলরক্ষক গিয়েলৎশেন জাংপো, কখনো রক্ষণভাগের বাধায় আটকে যায় তাদের আক্রমণ।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় ভুটান। ৪৮তম মিনিটে ফ্রি-কিক থেকে আসা বলে দুর্দান্ত হেডে গোল করে ব্যবধান কমান ভুটানের কিনজাং তোবদেন। শুরুতে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআর রিভিউয়ের পর গোলটি বহাল রাখেন রেফারি।
গোল শোধের পর আরো উজ্জীবিত হয়ে ওঠে ভুটান। ৫৩তম মিনিটে ভুটানের তারকা ফরোয়ার্ড চেনচো গাইয়েলৎশেনের একটি জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে ভারতকে নিশ্চিত বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক অর্শদীপ সিং। অন্যদিকে, ৬৫তম মিনিটে ভারত পেনাল্টি পেলেও ভিএআর রিভিউয়ে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।
ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ভুটান। ফলে নির্ধারিত সময় শেষে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে ভারত।
আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য ফাইনালে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে ভারত।