আমার শহর স্পোর্টস ডেস্ক

সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। তার অবসরের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে উরুগুয়ের কাছে হেরেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের রানার্সআপরা।
আজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৫ টায় শুরু হওয়া প্রীতি ম্যাচটি ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। রিও দে লা প্লাতা ডার্বির ১৯৮তম লড়াই ছিল এটি। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এখনো এগিয়ে আলবিসেলেস্তেরা। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জয় ৯২টি, হার ৫৯টি। ড্র হয়েছে ৪৬টি ম্যাচ।
লা বোমবোনেরায় বল দখল আর গোলে শট নেওয়ার পরিসংখ্যানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৭১.৬ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ১৭টি শট নেয় আলবিসেলেস্তেরা, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে উরুগুয়ের নেওয়া ৬টি শটের ৩টি ছিল লক্ষ্যে।
প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। গোলের কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল তারা। তবে উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে না পারায় বিরতিতে গোলশূন্য সমতায় থাকতে হয় দুই দলকে।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আর্জেন্টিনার রক্ষণে আঘাত হানে উরুগুয়ে। ৪৮তম মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্সি আরাউহো। ৫৩ মিনিটে জর্জিয়ান দে আরাসকায়েতার অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আর্জেন্টিনা। ৭৩তম মিনিটে গনসালো প্রেস্টিয়ানির অ্যাসিস্টে গোল করে ব্যবধান কমান হুলিয়ান আলভারেজ। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
আগামী মঙ্গলবার কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।