• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২: ১৩
logo

Photo

ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ার রাতে গোলের দেখা পেয়েছেন হ্যারি কেইন। গতকাল বৃহস্পতিবার রাতে ইউয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। সমতায় থাকা ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন কেইন। এই জয়ে আগামী বছরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে থমাস টুখেলের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে ১২৬তম ম্যাচ খেলার কীর্তি গড়েন ৩৩ বছর বয়সী কেইন। এর মধ্য দিয়ে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের রেকর্ড ছাড়িয়ে যান তিনি। 

ম্যাচের ২৪তম মিনিটে মর্গ্যান রজার্সের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর ৫৯তম মিনিটে পেতার সুচিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে দুই মিনিট পরই জ্যারেল কুয়ান্সা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে গোল করে দলকে আবারও এগিয়ে দেন কেইন।

গত ২৬ অক্টোবর ব্যালন ডি’অর জয়ের পর ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে এটাই কেইনের প্রথম গোল। আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের রেকর্ড গোলস্কোরারের গোলসংখ্যা এখন ৯২।

এই ম্যাচে পিটার শিল্টনকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৬টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন কেইন।

পাঁচ ম্যাচে চার জয় ও ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।

আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাদ্রিদে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

২

আদর্শ সদর ও চান্দিনা মুখোমুখি আজ

৩

শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

৪

ভুটানকে হারিয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের

৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

সম্পর্কিত

আদর্শ সদর ও চান্দিনা মুখোমুখি আজ

আদর্শ সদর ও চান্দিনা মুখোমুখি আজ

১৮ ঘণ্টা আগে
শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

২ দিন আগে

৮ দিন আগে
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

৮ দিন আগে