• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ব্রাজিলকে ৩-২ গোলে হারাল জাপান, লাল কার্ড দেখলেন অধিনায়ক-কোচ

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৮: ৪৪
logo

Photo

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছিল ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায়ও ফিরেছিল কার্লো আনচেলত্তির দল। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সব আশা শেষ! যোগ করা সময়ের গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে জাপান।

আজ শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের ১৫ মিনিটে তাকেফুসা কুবোর গোলে এগিয়ে যায় জাপান। চার মিনিট পর কেইতো নাকামুরার গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বিরতিতে যাওয়ার আগে অবশ্য এক গোল শোধ করে ফেলে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় দলের প্রথম গোল করেন ভিনিসিয়ুস। 

দ্বিতীয়ার্ধে ফিরে সমতা ফেরানোর জন্য আধঘণ্টা অপেক্ষা করতে হয়ে ব্রাজিলের। ৭৫ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে চমৎকার গোলে ম্যাচের স্কোরলাইন ২-২ করেন ভিনিসিয়ুস।

এরপর বারবার চেষ্টা করলেও গোলের তালা ভাঙতে পারেনি ব্রাজিল। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে নাকামোতোর গোলে আবার এগিয়ে যায় জাপান। যা তাদের এনে দেয় জয়।

শেষ মুহূর্তের গোল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্রাজিলের খেলোয়াড়রা। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন কোচ কার্লো আনচেলত্তি ও রাফিনিয়া।

আগামী মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে রাফিনিয়া ও আনচেলত্তিকে পাবে না তারা। 

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাজিলকে ৩-২ গোলে হারাল জাপান, লাল কার্ড দেখলেন অধিনায়ক-কোচ

২

ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ফাইনালে ভারত

৩

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

৪

বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল আজ

৫

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

সম্পর্কিত

ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ফাইনালে ভারত

ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ফাইনালে ভারত

১২ ঘণ্টা আগে
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

১৮ ঘণ্টা আগে

২ দিন আগে