আমার শহর স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের হতাশা থেকে পদত্যাগের গুঞ্জন আর জুয়া খেলে সমালোচিত হবার পর মাঠে ফিরেই নিজের চেনা ছন্দের ঝলক দেখালেন নেইমার জুনিয়র। সান্তোসের জার্সিতে পুরো ৯০ মিনিট খেলে জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচিয়েছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলিয়ান সিরি ‘এ’-এর ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। ম্যাচে দলের হয়ে দুটি গোলই করেন নেইমার।
প্রথমার্ধে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর নিখুঁত ফিনিশিংয়ে নিজের প্রথম গোলটি করেন। গোল উদযাপনের সময় পোকার খেলার ভঙ্গি করে সাম্প্রতিক সমালোচনারও জবাব দেন এই তারকা।
বিরতির পর ৫১ মিনিটে সমতায় ফেরে চাপেকোয়েন্স। ৬২ মিনিটে জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সান্তোস। তবে শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতায় ফেরান নেইমার। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।
ম্যাচে নেইমার শট নেন ৯টি, যার ৫টি ছিল লক্ষ্যে। দুটি গোলের পাশাপাশি সফাস্কোরে পেয়েছেন ৯.৪ রেটিং। প্রত্যাশিত গোল (এক্সজি) ছিল ১.২০।
গোলের পাশাপাশি আক্রমণ গড়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। ৬২টি পাসের মধ্যে ৪৮টি সফলভাবে সম্পন্ন করেন। প্রতিপক্ষের অর্ধে ৫৯টি পাসের মধ্যে ৪৫টিই ছিল সফল। এছাড়া দুটি কী পাস দেন।
চলতি ব্রাজিলিয়ান লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৬ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন নেইমার। পাশাপাশি তৈরি করেছেন ১৯টি কী পাস, নিয়েছেন ৩০টি শট, যার ১২টি ছিল লক্ষ্যে। পেনাল্টি থেকেও শতভাগ সফল নেইমার, দুটি সুযোগ থেকেই করেছেন দুটি গোল।