• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> পর্যটন

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

কুমিল্লার তিন স্টেশনে যাত্রাবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১১: ৪৭
logo

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১১: ৪৭
Photo

পর্যটনপ্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর। দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে রেলযোগাযোগ আরও সহজ করতে ঢাকা-কক্সবাজার রুটে এবার যুক্ত হচ্ছে জনপ্রিয় ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত এই সেবা চালুর সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীরা প্রথমবারের মতো কোনো ট্রেন পরিবর্তন না করেই সরাসরি কক্সবাজারে যাতায়াতের সুযোগ পাবেন। কুমিল্লা রেলওয়ে স্টেশন, লাকসাম জংশন ও নাঙ্গলকোট স্টেশনের যাত্রীরা পাবেন এ সুবিধা।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানান, কক্সেসবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো মহানগর এক্সপ্রেস সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না। এটি যাত্রাপথে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রাবিরতি নেবে।

নতুন সময়সূচি অনুযায়ী ৭২২ নম্বর ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সেখান থেকে যাত্রা বিরতি শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবে।

নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট এবং ফেনী জংশন/স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করবে। এছাড়া নতুন সূচি অনুযায়ী ট্রেনটি আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।

যাত্রীদের দীর্ঘপথের ভ্রমণ আরামদায়ক করতে এই ট্রেনে শোভন চেয়ারের পাশাপাশি স্নিগ্ধা (এসি চেয়ার), এসি সিট এবং এসি বার্থ-এর সুব্যবস্থা থাকবে। ফলে পর্যটকরা তাদের পছন্দ ও বাজেট অনুযায়ী আসন বেছে নিতে পারবেন।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নিয়মিত চলাচল করছে। এর সঙ্গে মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

২

সেন্টমার্টিনের চার কিলোমিটার এলাকা নিয়ে মহাপরিকল্পনা নিচ্ছে সরকার, হারিয়ে গেছে শতাধিক প্রবাল প্রজাতি

৩

বিরল উদ্ভিদের সৌন্দর্যে মোড়া লালমাই উদ্ভিদ উদ্যান

৪

সেন্ট মার্টিন ভ্রমণের হাল হকিকত

৫

সেন্ট মার্টিনগামী জাহাজের এ বছরের সব টিকেট বিক্রি

সম্পর্কিত

১১ জানুয়ারি ২০২৬
বিরল উদ্ভিদের সৌন্দর্যে মোড়া লালমাই উদ্ভিদ উদ্যান

বিরল উদ্ভিদের সৌন্দর্যে মোড়া লালমাই উদ্ভিদ উদ্যান

০৭ জানুয়ারি ২০২৬
সেন্ট মার্টিন ভ্রমণের হাল হকিকত

সেন্ট মার্টিন ভ্রমণের হাল হকিকত

২৭ ডিসেম্বর ২০২৫
সেন্ট মার্টিনগামী জাহাজের এ বছরের সব টিকেট বিক্রি

সেন্ট মার্টিনগামী জাহাজের এ বছরের সব টিকেট বিক্রি

১৪ ডিসেম্বর ২০২৫