বাসস, কুমিল্লা

জেলায় আজ বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও এবং কাচ্চিতে কাপড়ে ব্যবহারের রং মেশানোর দায়ে ‘নিউ হাজী বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর চকবাজার ও তেলিকোনা এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানকালে নিউ হাজী বিরিয়ানি হাউজের রান্নাঘর ও খাদ্য তৈরির কার্যক্রম পরিদর্শন করে কর্তৃপক্ষ। এ সময় খাবারে কাপড়ের রং ব্যবহারের পাশাপাশি নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং কুমিল্লা সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।