দেবীদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটায় শিশুটি (১০) তার স্কুল ব্যাগটি শ্রেণিকক্ষের বেঞ্চে রেখে কলম আনতে বাড়ি যায়। ফেরার পথে তার বাড়ির চাচাতো কাকা সুলতান আহমেদ (৪২) তাকে তার বাবা ডেকে পাঠিয়েছে বলে জানায় এবং তাকে নিয়ে স্কুলের পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি পালিয়ে স্কুলে চলে আসে।
পরে প্রতিবেশী দুই মহিলা স্কুলে এসে শিশুটিকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে যেয়ে ঘটনার বর্ণনা দেন। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও স্কুল পরিচালনা কমিটি নিয়ে বসলেও উভয় পক্ষের উগ্র পরিস্থিতির কারণে সভা বন্ধ হয়ে যায়।
পরে ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের কাদিম আলীর বাড়ির কাদিম আলীর ছেলে সুলতান আহমেদকে (৪২) এক মাত্র আসামি করে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
অভিযুক্ত সুলতান আহমেদ জানান, আমি আমার ভাতিজিকে আদর করেছি এটা সত্য। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ষড়যন্ত্রমূলক, কারণ তাদের সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০ বছর ধরে মামলা চলে আসছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের বাবা একটি অভিযোগপত্র পেয়েছি। মামলা দায়ের অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।