তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আরসিআইপি প্রকল্পের আওতায় বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা এলজিইডি সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুম, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি আলী হোসেন মোল্লা, স্থানীয় এমপির প্রেস সচিব মো. আবুল বাশার, বিইটিএস’র জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নূর ও প্রকৌশলী জারিন আনান প্রমুখ। এসময় বিষয় উত্থাপন করে মতামত দেন মো. মোহর মুন্সি, নাজমুল করিম ফারুক, শাহাজাহান সওদারগ, শরীফুল ইসলাম শিকদার, ইউপি সচিব আনোয়ার হোসেন।
উল্লেখ্য, উপজেলা এলজিইডি’র আওতায় ১৫১টি সড়ক রয়েছে। এগুলোর মধ্যে উপজেলা সড়ক ৪টি, ইউনিয়ন সড়ক ১৯টি, গ্রামীণ সড়ক (এ ক্যাটাগরি) ৫৩টি এবং গ্রামীণ সড়ক (বি ক্যাটাগরি) ৭৫টি সড়ক রয়েছে। এছাড়াও আরো ৭৫টি সড়ক এলজিইডি’র আওতাভুক্তের প্রক্রিয়াধীন ।