• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯: ৫৫
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশ ও বিজিবির পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় মদ ও বিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক ও চোরাচালানের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের প্রথম পর্যায়ে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (বাঁশতলী) এলাকা থেকে ১২টি কাঁচের বোতল ও ৩টি টিনের ক্যানভর্তি ভারতীয় বিয়ার এবং ১ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মো. টিটু মিয়া (৩০) ও মো. শরিফ মিয়া ওরফে শরীফ (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনেরই বাড়ি দক্ষিণ তেতাভূমি এলাকায়। পুলিশ জানায়, গ্রেপ্তার টিটু মিয়ার বিরুদ্ধে আগে থেকেই মাদক ও চোরাচালানের চারটি এবং শরিফ মিয়ার বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে।

এদিকে একই দিনে পরিচালিত অপর একটি অভিযানে শশীদল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন গঙ্গানগর গ্রামের মো. জীবন (২৬), রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের খোকন মিয়া (৪৬) এবং নারায়ণপুর গ্রামের মো. আপন (২৬)। এর মধ্যে মো. জীবনের বিরুদ্ধে পূর্বের মাদক ও চোরাচালানের ছয়টি মামলা রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক ও চোরাচালান নির্মূলে থানা-পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কুমিল্লার আদালতে সোপর্দ করা হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বারে ব্যবসায়ীর ঘরে ডাকাতি

২

দেবীদ্বারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মামলা

৩

ব্রাহ্মণপাড়ায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

৪

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

৫

কুমিল্লায় খাবারে কাপড়ের রং ব্যবহারের দায়ে জরিমানা

সম্পর্কিত

দেবীদ্বারে ব্যবসায়ীর ঘরে ডাকাতি

দেবীদ্বারে ব্যবসায়ীর ঘরে ডাকাতি

৫ ঘণ্টা আগে
দেবীদ্বারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মামলা

দেবীদ্বারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মামলা

৫ ঘণ্টা আগে
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে