• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে ব্যবসায়ীর ঘরে ডাকাতি

নগদ অর্থ, স্বর্ণসহ সবকিছু লুট

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২০: ০০
logo

দেবীদ্বারে ব্যবসায়ীর ঘরে ডাকাতি

দেবীদ্বার প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২০: ০০
Photo

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামে চন্দন কুমার সাহা নামে এক ব্যবসায়ীর ঘরে ডাকাতি করে ১৫ ভরি স্বর্ণ, নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও ঘড়ি, মোবাইল লুট করেছে ডাকাতরা। খবর পেয়ে দেবীদ্বার থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টায় উপজেলার ছোটনা হিমৎশিং গ্রামের ভুক্তভোগী ওই ব্যবসায়ীর বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী চন্দন কুমার সাহা বলেন, প্রতিদিনের মতো নিজ বসত ঘরের লোহার কেচি গেটে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত দেড়টার সময় ঘরের ভেতরে ১০-১২ জনের একটি ডাকাত দল প্রবেশ করে তাকে জিম্মি করে ফেলে। তালা কাটার সময় সজাগ পাননি বলে জানান। পরে ডাকাতরা তার বসতঘরের দালানকোঠার তিনটি রুমের এক এক করে দরজা ভেঙে প্রবেশ করে। এক রুমে বড় ছেলে ও তাহার স্ত্রী, অন্য রুমে মেয়ে ঘুমিয়ে ছিল। স্ত্রী আরেক সন্তান বেড়াতে যান। ডাকাতরা তার হাত বেঁধে ছেলে ও মেয়ের কক্ষে নিয়ে মারধর করে নগদ অর্থ, স্বর্ণ, মোবাইল, ঘড়ি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। যাওয়ার সময় সকলকে একটি কক্ষে তালা দিয়ে বন্দী করে চলে যায়। পরে পাশের বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করেন।

চন্দন কুমার সাহার মেয়ে পিংকী সাহা বলেন, আমার স্বামীর বাড়ি চাঁদপুর জেলায়। পরীক্ষা দিতে বাবার বাড়িতে এসেছি। গতরাত একটার সময় আমি ঘুমিয়েছি। রাত দেড়টার সময় হঠাৎ দেখি আমার দরজা ভেঙে ডাকাত রুমে প্রবেশ করছে। তারা সঙ্গে সঙ্গে রামদা দিয়ে আমাকে জিম্মি করে। আমি ভয়ে গলার হাড়, কানের দুল খুলে দেই। পরে তারা আলমারি ভেঙে আমার বিয়ের সময়ের দেওয়া ৫ ভরি স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতি শেষে পরিবারের সকল সদস্যের এক রুমে বন্দী করে পালিয়ে যায়।

প্রতিবেশী শুভ শাহা বলেন, গভীর রাতে হঠাৎ একটি আওয়াজ শোনার পর আমার ঘুম ভেঙে যায়। রাস্তায় মানুষের চলাচলের শব্দ পেয়ে আমি বাহিরে কে বলে আওয়াজ করি। বাইর থেকে একাধিক মানুষ আমাকে গুলি ও কুপিয়ে হত্যার হুমকি দেয়। ভয়ে আমি বের হইনি। পরে আশেপাশের কয়েকজনকে ফোন দিয়ে লোকজন জড়ো করি। লাঠি হাতে বাইরে গিয়ে দেখি ডাকাতরা চলে গেছে। চন্দন কুমার সাহার পরিবারের সবাই রুমে বন্দী ছিল। আমরা ১০-১৫ লোকজন মিলে আধা কিলোমিটার এলাকায় ডাকাতদের খুঁজার চেষ্টা করেও পাইনি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমিসহ থানার উপ-পরিদর্শক এসআই বাধন চন্দ্রসহ একাধিক টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তথ্য সংগ্রহ করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বারে ব্যবসায়ীর ঘরে ডাকাতি

২

দেবীদ্বারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মামলা

৩

ব্রাহ্মণপাড়ায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

৪

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

৫

কুমিল্লায় খাবারে কাপড়ের রং ব্যবহারের দায়ে জরিমানা

সম্পর্কিত

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে