নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ লাখ ৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
গতকাল শনিবার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, কসবা, চণ্ডিদার ও খাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।
এ সময় ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ফুচকা, বাজি, তালা, মদ, গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৩ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।