• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

ছেলের কিল ঘুষিতে বাবার মৃত্যু

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১২: ৪৩
logo

ছেলের কিল ঘুষিতে বাবার মৃত্যু

তিতাস প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১২: ৪৩
Photo

কুমিল্লার তিতাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে বাগবিতণ্ডা পর তাঁকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে বাবার মৃত্যু হয়।

গতকাল শনিবার দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে হত্যা মামলা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইউসুফপুর গ্রামের নুরুল ইসলাম শান্তির (৬৫) কাছে শনিবার দুপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ছেলে মমিতুল ইসলাম রূজনের (২৮) বাগবিতণ্ডা এবং পরে কিল-ঘুষির ঘটনা ঘটে। এ সময় শান্তি অজ্ঞান হয়ে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক রাজনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং রাজনকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত শান্তি মূলত কৃষক, বাড়িতে একাধিক গরু-ছাগল পালন করে দিনযাপন করে আসছিল।

নিহত নুরুল ইসলাম শান্তির বড় ছেলে মহিমুল ইসলাম মোহন জানান, আমি হোমনা ঘারমোড়ায় বিকাশের দোকানে চাকরি করি। ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি বাবা মারা গেছে। স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া জানান, রাজনের মা তার বাবার ওয়ারিশসূত্রে প্রাপ্য সম্পত্তি বিক্রি করেছে ৮ লাখ টাকা।

গতকাল শনিবার রাজনের মা তার ভাইদের কাছে বিক্রি করা ওই টাকা থেকে ৩ লাখ ৮৮ টাকা নিয়ে বাড়িতে আসে। শুনেছি সেখানে রাজনের মা'র সাথে তার ভাইদের স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ঝগড়া হয়েছে। রাজন শুক্রবার রাতে তাঁর মামার বাড়িতে ছিল। শনিবার সকালে নিজ বাড়ি ইউসুফপুর এসে বাবা-মার কাছে টাকা চায়। মূলত টাকার বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। তবে রাজন আগে গৌরীপুরে একটি ফার্মেসী তে চাকরি করলেও বর্তমানে সে বেকার। বাবার আয়-রোজগারের উপর সে নির্ভরশীল।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমির হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত ছেলেকে স্থানীয় লোকজনদের মাধ্যমে আটক করা হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ছেলেকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

তিতাস কবি পরিষদ কমিটির পরিচিতি সভা

২

সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে নানা আয়োজন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের

৪

ছেলের কিল ঘুষিতে বাবার মৃত্যু

৫

বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চবিদ্যালয়ে এসব কী হচ্ছে!

সম্পর্কিত

তিতাস কবি পরিষদ কমিটির পরিচিতি সভা

তিতাস কবি পরিষদ কমিটির পরিচিতি সভা

৯ ঘণ্টা আগে
সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

১১ ঘণ্টা আগে
বিশ্ব বসতি দিবস উপলক্ষে নানা আয়োজন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের

বিশ্ব বসতি দিবস উপলক্ষে নানা আয়োজন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের

১৫ ঘণ্টা আগে

১৭ ঘণ্টা আগে