তিতাস প্রতিনিধি

কুমিল্লা কবি পরিষদের তিতাস উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা গতকাল শনিবার বিকেলে উপজেলার মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা কবি পরিষদের সভাপতি মোহাম্মদ শাহজামান শুভর সভাপতিত্বে ও প্রধান সমন্বয়ক কবি ও লেখক এম এস ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা কবি পরিষদের উপদেষ্টা নাজমুল করিম ফারুক। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এবং দেশ বাংলা প্রকাশনার স্বত্বাধিকারী কবি আর. মুজিব।
এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ সোলায়মান, অর্থ সম্পাদক কবি জয়নাল আবেদীন জয়, উপজেলা কবি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাসীন তিহামী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কবি মো. আহসান উল্লাহ, অনুশীলন লেখক পরিষদের সম্পাদক সুবেদার ফারুক কামাল, কবি খন্দকার আল মামুন, কবি মোহাম্মদ শাহজাহান মুন্সি, কবি খলিলুর রহমান, কবি রতন চন্দ্র দেবনাথ, কবি আমিনুল হক, কবি দ্বীন ইসলাম রাজু, ছড়াকার ওয়াজকুরুনী সিদ্দিকী ও কবি শাকিল সরকার প্রমুখ।
পরে উপজেলা কবি পরিষদের উপদেষ্টা নাজমুল করিম ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক তাসীন তিহামী তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কবি পরিষদের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।