নিজস্ব প্রতিবেদক

নকশা অনুমোদন না থাকা ও নকশা বহির্ভূত কাজ করার অভিযোগে কুমিল্লা নগরের আরও তিনটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দিনভর নগরের বিভিন্ন এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
ভবন তিনটি হলো বাদুরতলা ডাক্তারপাড়ার সিলভার টাওয়ার, একতা টাওয়ার ও মাসুম টাওয়ার। এর আগে ট্রমা হাসপাতালের বিপরীতে মজিবুর রহমান গংয়ের বাণিজ্যিক ভবন ও জামান-জাহানারা প্যালেস এবং কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন ও কাজী টাওয়ার বন্ধ করা হয়। এ নিয়ে মোট সাতটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অভিযোগ, এসব ভবনের ক্ষেত্রে অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণকাজের অসঙ্গতি, প্ল্যান পাস না করা এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মাণকাজ চালানোর মতো বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এ কারণে উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
জানতে চাইলে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, নগরের ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মানা হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে। নিয়মের ব্যত্যয় পাওয়া গেলে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেগুলোতে অনিয়ম পাওয়া গেছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরের পরিকল্পিত উন্নয়ন ও নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ। গতকালের অভিযানে প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।