নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে যোগদান করেছেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আহসান পারভেজ। আজ বুধবার বিকেলে তিনি যোগদান করেন। এ সময় বোর্ডের বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। আহসান দর্শন বিভাগের অধ্যাপক।
এর আগে গত ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের। ১৯৯৬ সালের ১০ আগস্ট তিনি প্রভাষক পদে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর সহধর্মিণী মীনা ফেরদৌসি মুনমুন দেবীদ্বারের এলাহাবাদ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। আহসান পারভেজ এক ছেলে ও এক মেয়ের জনক।