• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত, আহত ২

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৭: ০৮
logo

Photo

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. লিটন মিয়া নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। লিটন উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার থেকে সিএনজি অটোরিকশায় দুই যাত্রী নিয়ে চালিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন চালক লিটন মিয়া। পথিমধ্যে মহাসড়কের আমানগন্ডা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান(চট্টমেট্রো-উ-১১-১৩৭১) পেছন থেকে সজোরে সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক লিটন মিয়া নিহত হন ও অজ্ঞাতনামা দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ,ফায়ার সার্ভিস গুরুতর আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, সিএনজি অটোরিকশা চালককে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত চালকের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার শেষে থানায় নেয়া হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বারে ব্যবসায়ীর ঘরে ডাকাতি

২

দেবীদ্বারে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ মামলা

৩

ব্রাহ্মণপাড়ায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

৪

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

৫

কুমিল্লায় খাবারে কাপড়ের রং ব্যবহারের দায়ে জরিমানা

সম্পর্কিত

দেবীদ্বারে ব্যবসায়ীর ঘরে ডাকাতি

দেবীদ্বারে ব্যবসায়ীর ঘরে ডাকাতি

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে