• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ইউজিসির গবেষণা প্রকল্পের অনুদান পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক

সাজিদুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ১৫ মে ২০২৬, ২১: ২৬
logo

Photo

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই শিক্ষক। তাঁরা হলেন- অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান এবং সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

ইউজিসির রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশন থেকে ইউজিসির আরজিএ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ওমর ফারুকের স্বাক্ষরিত প্রকাশিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠির তথ্যমতে, অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানের 'বিলুপ্তপ্রায় পালকির গানে লোকায়ত জীবনের মর্মকথা : খুলনা জেলার পাইকগাছা থানায় পালকির গান অনুসন্ধান' শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য ২ লাখ ৬০ হাজার টাকা অনুদান অনুমোদন করা হয়েছে। একইভাবে সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের 'সুন্দরবনের গাথা ও কথায় অতিপ্রাকৃত বিশ্বাস' শীর্ষক গবেষণা প্রকল্পেও ২ লাখ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

ইউজিসির চিঠিতে আরও উল্লেখ করা হয়, গবেষণা কার্যক্রম এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত শর্তাবলি অনুসরণ করে গবেষণা প্রতিবেদন জমা দিতে হবে।

গবেষণা কার্যক্রমে এ অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে গবেষণার ক্ষেত্রে এ ধরনের অনুদান আমাদের আরও আগ্রহী ও উদ্যমী করে তোলে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও সমাজ-সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ তৈরি হয়। আমার 'সুন্দরবনের গাথা ও কথায় অতিপ্রাকৃত বিশ্বাস' শীর্ষক গবেষণা প্রকল্পটি অনুমোদিত হয়৷ ইউজিসির এই সহায়তা গবেষণার কাজকে আরও গতিশীল করবে বলে আমি মনে করি। আমাকে গবেষণা প্রকল্পটি অনুমোদন দেওয়ায় ইউজিসিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'

এনিয়ে অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, 'ইউজিসি থেকে প্রাপ্ত এ অনুদান আমার গবেষণাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। আমি মনে করি, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও গবেষণার প্রতি আগ্রহ তৈরি করবে। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান নয়, গবেষণাও তাদের গুরুত্বপূর্ণ কাজের অংশ। আমি আশা করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষক ভবিষ্যতে এ ধরনের সুযোগ পাবেন এবং গবেষণায় আরও মনোযোগী হবেন। এ উদ্যোগের জন্য ইউজিসিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।'

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর গবেষককদের মৌলিক গবেষণাকর্মে সহায়তা প্রদান করে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

২

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

৩

পারিবারিক অবহেলা, কক্সবাজারে গমন অতঃপর সিএনজিচালিত অটোরিকশা চালকের ধর্ষণ ও হত্যার শিকার তাজমিনের ঘটনা নিয়ে নানা প্রশ্ন

৪

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

৫

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

সম্পর্কিত

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

চান্দিনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

১৩ ঘণ্টা আগে
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

১৪ ঘণ্টা আগে
পারিবারিক অবহেলা, কক্সবাজারে গমন অতঃপর সিএনজিচালিত অটোরিকশা চালকের ধর্ষণ ও হত্যার শিকার তাজমিনের ঘটনা নিয়ে নানা প্রশ্ন

পারিবারিক অবহেলা, কক্সবাজারে গমন অতঃপর সিএনজিচালিত অটোরিকশা চালকের ধর্ষণ ও হত্যার শিকার তাজমিনের ঘটনা নিয়ে নানা প্রশ্ন

১৯ ঘণ্টা আগে
পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

২১ ঘণ্টা আগে