পরীক্ষার হলে পড়ে আসতেই হবে, নির্ভুল উত্তর দিতে হবে

রোকসানা ফেরদৌস মজুমদার
Thumbnail image

রাত পোহালেই এসএসসি পরীক্ষা-২০২৬। এই সময়ে পুরোনো পড়াগুলো রিভিশন দিতে হবে। নতুন করে কিছু পড়তে হবে না। পরীক্ষার হলে পড়ে আসতেই হবে। নির্ভুল উত্তর দিতে হবে। কাটাকাটি কম করবে। স্পষ্ট অক্ষরে লিখবে। এবারের পরীক্ষা একটু ভিন্ন ভাবে হবে।

মাননীয় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মহোদয় এবারের এসএসসি পরীক্ষা নিয়ে কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা সেগুলো মাথায় রেখেই পরীক্ষা নেব। এবার পরীক্ষা কক্ষে সিসি টিভি ক্যামেরা চালু থাকবে। বিদ্যুৎ গেলেও চালু থাকবে। সুতরাং পরীক্ষার হলে কোন ধরনের অসদুপায় অবলম্বন করা যাবে না। যাঁরা পরীক্ষার হলে দায়িত্ব পালন করবেন, তাঁদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমাদের স্কুল কেন্দ্রে সব ধরনের ব্যবস্থা আছে।

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা রাতজেগে পরীক্ষার হলে গেলে শরীর খারাপ করতে পারে। সুতরাং পরীক্ষার আগের রাতে ঠিকমতো ঘুমাতে হবে। পরীক্ষার খাতা দেওয়ার পর রোল নম্বর, সেট কোড, বিষয় কোড ঠিকমতো লিখবে। কোন ধরনের ঘষামাজা করবে না। ওএমআর শিট ভালোভাবে পূরণ করবে। পরীক্ষার হলে এদিক ওদিক তাকাবে না। নিজেকে প্রস্তুত করে হলে আসবে। একটি পরীক্ষা খারাপ হলে আরেকটি পরীক্ষার জন্য টেনশন করবে না। পরীক্ষা চালিয়ে যাবে।

অভিভাবকদের বলতে চাই, আপনার প্রিয় সন্তান কোন প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলে বকাঝকা করবেন না। তাকে সাহস দেবেন। তার পাশে থাকবেন। এই সময়ে সন্তানের মনোযোগে ব্যাঘাত ঘটাবেন না। বাসায় গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন না। পরের পরীক্ষাটা ভালো করতে সন্তানকে যতেœ রাখুন। আপনার হাত বুলানো, বুকে জড়িয়ে নেওয়া পরীক্ষার্থীর মনোবলকে চাঙা করবে। তাকে ফুরফুরে রাখবে।

রোকসানা ফেরদৌস মজুমদার: প্রধান শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, কোটবাড়ি, কুমিল্লা

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত