গোলাম কিবরিয়া খোন্দকার

বাংলা সাহিত্যের আকাশে কিছু নক্ষত্রের আবির্ভাব ঘটে, যাঁদের আলো সময়ের সীমানা অতিক্রম করে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। হুমায়ূন আহমেদ তেমনই একজন কালজয়ী কথাশিল্পী। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্ম নেওয়া এই সাহিত্যিক বাংলা উপন্যাস, নাটক ও চলচ্চিত্রে সৃষ্টি করেছেন এক স্বতন্ত্র জগৎ।
হুমায়ূন আহমেদ আমাকে জ্যোৎস্নার রূপ-মাধুর্য দেখতে, ভালোবাসতে এবং তার অপার্থিব সৌন্দর্যে অবগাহন করতে শিখিয়েছেন। তাঁর লেখার জাদুতে কল্পনার জগৎ হয়ে উঠেছিল আরও বিস্তৃত, আরও রঙিন। কিশোর বয়স থেকেই তাঁর উপন্যাস পড়তাম মন্ত্রমুগ্ধের মতো। কখনো মনে হতো, তাঁর উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের মতো একটি হলুদ পাঞ্জাবি পরে পথে পথে ঘুরে বেড়াই। এভাবেই তিনি পাঠকের কল্পনাকে বাস্তবের সীমানা ছাড়িয়ে নিয়ে গেছেন।
তাঁর সৃষ্টিকর্মের আরেক অনন্য অধ্যায় টেলিভিশন নাটক। ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি আজও বাঙালির স্মৃতিতে অমলিন। আমরা তখন অষ্টম কিংবা নবম শ্রেণির শিক্ষার্থী। বাকের ভাইয়ের ফাঁসির সংবাদে চারদিকে যে আবেগ, প্রতিবাদ ও আলোড়ন সৃষ্টি হয়েছিল, তা ছিল অভূতপূর্ব। কাল্পনিক একটি চরিত্রের পক্ষে মানুষের এমন ভালোবাসা অর্জন বাংলা নাট্যজগতে বিরল ঘটনা।

মুক্তিযুদ্ধের ইতিহাসকে হৃদয়গ্রাহী আখ্যানের মধ্য দিয়ে তুলে ধরেছেন ‘জোছনা ও জননীর গল্প’ উপন্যাসে। তাঁর ‘নন্দিত নরকে’, ‘শঙ্খনীল কারাগার’, ‘হিমু’ ও ‘মিসির আলি’ সিরিজ বাংলা সাহিত্যে যুক্ত করেছে স্বতন্ত্র মাত্রা। কথাসাহিত্যের পাশাপাশি নির্মাণ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র।
২০১২ সালের ১৯ জুলাই তাঁর প্রয়াণ ঘটলেও সৃষ্টির মধ্য দিয়ে তিনি আজও বেঁচে আছেন অগণিত পাঠক ও দর্শকের হৃদয়ে।
জন্মদিনে এই ক্ষণজন্মা কথাশিল্পীর প্রতি জানাই হৃদয় নিঃসৃত শ্রদ্ধা ও ভালোবাসা। জোছনার মায়া, হলুদ পাঞ্জাবির কল্পনা আর বাকের ভাইয়ের প্রতি মানুষের ভালোবাসায় তিনি বেঁচে থাকবেন অনন্তকাল।
গোলাম কিবরিয়া খোন্দকার: সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা