সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ
অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে কয়েকটি গ্রামে বর্জ্য ব্যবস্থাপনার নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১৫টি গ্রামের মধ্যে খুলনার ডুমুরিয়ার টিপনা গ্রাম এতে স্থান পেয়েছে। শিগগিরই প্লান্টের নির্মাণ কাজ আরম্ভ হচ্ছে। টিপনা গ্রামের প্রায় ৮০০ পরিবারের বাড়ির গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে নেয়া হবে। সেই বর্জ্যরে পচনশীল ও অচনশীল বর্জ্য আলাদা করে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হবে। পচনশীল দ্রব্য থেকে জৈব সার এবং আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত লার্ভা থেকে মাছের খাদ্য তৈরির পরিকল্পনা রয়েছে। প্লাষ্টিকসহ অন্যান্য অপচনশীল বর্জ্য রিসাইক্লিংয়ের পাশাপাশি বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগেও পরিকল্পনায় রয়েছে। প্রকল্পের বিবরণে কার্যক্রম বাস্তবায়নে কি ধরনের যন্ত্রপাতি স্থাপন করা হবে, দৈনিক কি পরিমাণ বর্জ্য প্রক্রিয়াজাত করা সম্ভব হবে এবং উৎপাদিত সার ও মাছের খাবারের মান কিভাবে নিশ্চিত করা হবে, তার বিস্তারিত উল্লেখ প্রকল্প পত্রে পাওয়া যায় নাই। একইভাবে এসব পণ্যের বাজারজাতকরণ ও বিক্রি ব্যবস্থা কিভাবে গড়ে তোলা হবে, সেটিও স্পষ্ট করে উল্লেখ নাই। প্রকল্পটি পরীক্ষামূলক হওয়ায় এসব প্রশ্নের বাস্তবসম্মত সমাধানের ওপরই এর কার্যকারিতা নির্ভর করবে। প্রকল্পটি অত্যন্ত প্রায়োগিক বলেই মনে হয়। একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার প্লান্ট বসালেই পরিবেশ দূষণ বন্ধ হবে না। এজন্য সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে বাড়ি বাড়ি থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ, উৎস স্থল থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকভাবে সংগ্রহ করা, প্রশিক্ষিত জনবলের নিয়োগ, বর্জ্য পরিবহনের ব্যবস্থা, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত পরিচালন ব্যয়ের ব্যবস্থা। স্থানীয় পরিবারগুলোকে আলাদা করে বর্জ্য দেয়ার অবশ্যই কম্পালসরি পদ্ধতি চালু করতে হবে। সংগ্রহের জন্য ফি নির্ধারিত হতে পারে এবং প্লান্ট পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে তার কার্যকর পরিকল্পনা থাকা বাঞ্ছনীয়। কারণ বর্জ্য পৃথকীকরণে মানুষের সদিচ্ছা ও অংশগ্রহণ ছাড়া এ ধরনের প্রকল্প বাস্তবায়ন দুরূহ ব্যাপার। একই সঙ্গে বর্জ্য সংগ্রহ ও পরিবহন নিশ্চিতে একটি নির্দিষ্ট সময়সূচিও করে রাখতে হবে। এসব ব্যবস্থাপনায় ঘাটতি থাকলে নির্মিত অবকাঠামো একসময় অকার্যকর হওয়ার সম্ভবনা থাকে। বিশেষ করে মাছের খাবার তৈরিতে লার্ভা উৎপাদন একটি সম্ভাবনাময় উদ্যোগ। তবে এর জন্য দরকার নির্দিষ্ট প্রযুক্তি, প্রশিক্ষিত কর্মী, পরিচ্ছন্ন পরিবেশ এবং মান নিয়ন্ত্রণের ব্যবস্থা। উৎপাদিত মাছের খাবার খামারিদের কাছে গ্রহণযোগ্য করতে হলে এর গুণগত মান ও পুষ্টিমান নিশ্চিত করা প্রয়োজন। গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনায় এমন সম্ভাবনা সামনে রেখে টিপনা গ্রামে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কমিউনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। এর আওতায় গ্রামের প্রায় ৮০০ পরিবারের ছয় হাজার মানুষকে সুবিধা ভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে একদিকে যেন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে বর্জ্য প্রক্রিয়াজাত করে আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। গ্রামীণ অর্থনীতিতেও যুক্ত হতে পারে নতুন একটি উৎপাদনমুখী কার্যক্রম। এ উদ্যোগের চ্যালেঞ্জগুলো—পৃথকভাবে বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণ নিশ্চিতকরণ একটু কঠিন কিন্তু অসম্ভব নয়। আর মাত্র ২১ লাখ টাকা একটু অপ্রতুল বলেই মনে হচ্ছে। তবে প্লান্ট পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয়ের সংস্থান থাকলে এ প্রকল্পটি অবশ্যই কার্যকর হবে এবং গোটা বাংলাদেশটিকে পরিচ্ছন্ন করতে এটাই হবে মাইলফলক।