কাজী সোনিয়া রহমান

ছয় বছর বয়সে একটি দুর্ঘটনা বদলে দিয়েছিল উম্মে সুমাইয়ার জীবন। গুরুতর শারীরিক আঘাতে প্রায় দেড় বছর শয্যাশায়ী থাকতে হয়েছিল তাঁকে। সমবয়সীরা যখন স্কুলে যাচ্ছে, খেলছে, ছুটে বেড়াচ্ছে, তখন তাঁর পৃথিবী সীমাবদ্ধ ছিল ঘরের একটি জানালার মধ্যে। দীর্ঘ চেষ্টা ও মনোবলের জোরে আবার হাঁটতে, বসতে ও লিখতে শেখেন তিনি। ফিরে যান বিদ্যালয়ে। শারীরিক সীমাবদ্ধতা তাঁর পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি; বরং মেধার স্বাক্ষর রেখেছেন প্রতিটি পর্যায়ে।
তবে জীবনের পরীক্ষা সেখানেই শেষ হয়নি। অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর বাবা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে স্থায়ীভাবে প্রতিবন্ধকতার শিকার হন। পরিবারে নেমে আসে আর্থিক সংকট। নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের দায়িত্বও নিতে হয় সুমাইয়াকে। কখনো শিক্ষার্থী পড়িয়েছেন, কখনো নিজের উদ্যোগে অর্গানিক মেহেদি তৈরি ও বিক্রি করেছেন। এভাবেই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন।
চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তাঁর ছোটবেলা থেকেই। আর্থিক ও পারিবারিক সীমাবদ্ধতায় দেশে চিকিৎসাবিদ্যায় পড়ার সুযোগ না হলেও বিজ্ঞানের প্রতি আগ্রহ হারাননি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাণিবিদ্যায় স্নাতক (সম্মান) পড়ছেন তিনি। পাকিস্তানের আল্লামা মাহমুদ ইকবাল স্কলারশিপ অর্জন করে ফার্ম-ডি পড়ার সুযোগও পেয়েছিলেন। কিন্তু পারিবারিক পরিস্থিতির কারণে বিদেশে যাওয়া সম্ভব হয়নি।
ব্যক্তিগত জীবনের এতসব প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা তাঁকে থামতে দেয়নি। আর সেই ইচ্ছাকে বাস্তব কাজের সঙ্গে যুক্ত করার একটি সুযোগ তৈরি করে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার একটি প্রায়োগিক গবেষণা।
বার্ডের ‘Strengthening Support for Rural Elderly and Differently Abled Person through Community Participation’ শীর্ষক প্রায়োগিক গবেষণাটির মূল লক্ষ্য গ্রামীণ প্রবীণ ও ভিন্ন ভাবে সক্ষম মানুষের জন্য কমিউনিটির অংশগ্রহণে সহায়তা ও পরিচর্যার ব্যবস্থা জোরদার করা। গবেষণাটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো স্থানীয় তরুণ-তরুণীদের প্রশিক্ষিত করে তাঁদের মাধ্যমে অসহায় মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন উম্মে সুমাইয়া। গবেষণার অংশ হিসেবে বার্ডের উদ্যোগে এবং সিআরপির সহযোগিতায় আয়োজিত “General Caregiving at Community Level” এক মাস মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রশিক্ষণটি পরিচালিত হয় বার্ডের যুগ্ম পরিচালক ও প্রায়োগিক গবেষণার প্রধান গবেষক কাজী সোনিয়া রহমানের নেতৃত্বে। সুমাইয়া প্রশিক্ষণটি দুইবার সম্পন্ন করেন এবং ৯৪ শতাংশ নম্বর অর্জন করেন। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ও হাসপাতালভিত্তিক প্রশিক্ষণও তাঁর দক্ষতা অর্জনে ভূমিকা রাখে।
প্রশিক্ষণের পর আর শুধু শেখার মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি। কুমিল্লা সদরের বিভিন্ন গ্রামে প্রবীণ, ভিন্নভাবে সক্ষম, পক্ষাঘাতগ্রস্ত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের বাড়িতে গিয়ে স্বাস্থ্যসেবা দিতে শুরু করেন। রক্তচাপ ও রক্তে শর্করা পর্যবেক্ষণ, ক্ষত পরিচর্যা, ইনসুলিন প্রয়োগে সহায়তা এবং রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে ভূমিকা রাখছেন তিনি।
বিশেষ করে যেসব প্রবীণ ও ভিন্নভাবে সক্ষম মানুষ শারীরিক অক্ষমতা কিংবা আর্থিক সংকটের কারণে নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারেন না, তাঁদের জন্য বাড়িতে গিয়ে সেবা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুমাইয়ার মতো প্রশিক্ষিত স্থানীয় সেবাদানকারীরা এসব পরিবারের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার পথ কিছুটা সহজ করে তুলছেন।
এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। সুমাইয়া নিজেও স্থায়ী হাঁটুর সমস্যায় ভুগছেন। ভবিষ্যতে তাঁর পুনর্গঠনমূলক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। নিজের শারীরিক সীমাবদ্ধতা নিয়েই তিনি অন্যের সেবা করছেন। ফলে প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের দৈনন্দিন অসুবিধা, অসহায়ত্ব এবং মানসিক অবস্থার সঙ্গে তাঁর এক ধরনের ব্যক্তিগত উপলব্ধি তৈরি হয়েছে। এই অভিজ্ঞতা তাঁর সেবামূলক কাজকে আরও মানবিক করে তুলেছে।
বার্ডের এই প্রায়োগিক গবেষণার গুরুত্বও এখানেই। প্রবীণ ও ভিন্নভাবে সক্ষম মানুষের সহায়তাকে শুধু আর্থিক অনুদান বা প্রাতিষ্ঠানিক সেবার মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। পরিবারের সদস্য, স্থানীয় যুবসমাজ, প্রশিক্ষিত পরিচর্যাকারী এবং বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরির মাধ্যমে একটি সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য।
উম্মে সুমাইয়ার অভিজ্ঞতা দেখিয়েছে, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে একজন তরুণীও গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে তাঁর অংশগ্রহণ ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের সম্পর্কে প্রচলিত ধারণাকেও নতুনভাবে ভাবতে শেখায়। ভিন্নভাবে সক্ষম মানুষ কেবল সহায়তা গ্রহণকারী নন; সুযোগ পেলে তাঁরাও অন্যের জীবনে পরিবর্তন আনতে পারেন।

বার্ডের ‘Strengthening Support for Rural Elderly and Differently Abled Person through Community Participation’ শীর্ষক প্রায়োগিক গবেষণাটির মাধ্যমে Caregiver হিসেবে প্রশিক্ষিত হওয়ায়, এই কাজের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক পর্যায়েও। ২০২৬ সালে Centre on Integrated Rural Development for Asia and the Pacific (CIRDAP) আয়োজিত Outstanding Rural Women Award 2026-এর জন্য তাঁর জীবন ও কর্মের বিবরণ মনোনয়ন প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়। পরে ১৫ অক্টোবর ২০২৬ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে CIRDAP আয়োজিত অনলাইন অনুষ্ঠানে বাংলাদেশের একজন অনুপ্রেরণাদায়ী গ্রামীণ নারী হিসেবে অংশগ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন সদস্যদেশের প্রতিনিধিরা গ্রামীণ নারীদের সংগ্রাম, সাফল্য ও অবদান তুলে ধরেন। উম্মে সুমাইয়াও নিজের জীবনের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা অতিক্রমের গল্প এবং গ্রামীণ মানুষের জন্য তাঁর কাজের কথা তুলে ধরেন। তাঁর অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ CIRDAP-কর্তৃক Certificate of Appreciation প্রদান করা হয় তাকে। এই স্বীকৃতি নিঃসন্দেহে সুমাইয়ার ব্যক্তিগত জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। একই সঙ্গে এটি বাংলাদেশের গ্রামীণ নারীদের সক্ষমতা এবং প্রতিবন্ধী নারীদের নেতৃত্বের সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। সুমাইয়ার স্বপ্ন অবশ্য এখানেই থেমে নেই। বার্ডের এই প্রায়োগিক গবেষণার মাধ্যমে তিনি ভবিষ্যতে নার্সিং এবং কেয়ারগিভার হেসেবে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান। পাশাপাশি কমিউনিটিভিত্তিক পরিচর্যা ও স্বাস্থ্যসেবার বিষয়ে আরও দক্ষতা অর্জন করে বৃহত্তর পরিসরে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।
তাঁর এই পথচলা বার্ডের প্রায়োগিক গবেষণার জন্যও একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। কারণ, গবেষণার সাফল্য কেবল কতজন উপকারভোগীকে তালিকাভুক্ত করা হলো বা কতটি প্রশিক্ষণ আয়োজন করা হলো, তার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সেই উদ্যোগের মাধ্যমে মানুষের সক্ষমতা কতটা বিকশিত হলো, স্থানীয় পর্যায়ে নতুন নেতৃত্ব তৈরি হলো কিনা এবং অসহায় মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এল কিনা, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
উম্মে সুমাইয়ার গল্প সেই বাস্তবতারই একটি উদাহরণ। একসময় যিনি নিজেই দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন, আজ তিনি অন্য শয্যাশায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। নিজের জীবনের কষ্টকে অন্যের কষ্ট বোঝার শক্তিতে পরিণত করেছেন। তাঁর এই যাত্রা আমাদের একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়—মানুষকে শুধু তার সীমাবদ্ধতা দিয়ে বিচার করলে তার সম্ভাবনাকে কখনোই চেনা যায় না। প্রয়োজন শুধু উপযুক্ত সুযোগ, প্রশিক্ষণ, সহযোগিতা এবং এগিয়ে যাওয়ার পরিবেশ।
বার্ডের প্রায়োগিক গবেষণার মধ্য দিয়ে উম্মে সুমাইয়ার মতো তরুণীদের সম্পৃক্ততা তাই কেবল একজন মানুষের জীবনে পরিবর্তন নয়; এটি গ্রামীণ সমাজে সহমর্মিতা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি সম্ভাবনাময় পথও দেখায়।
(বার্ডের প্রায়োগিক গবেষণার হাত ধরে এক তরুণীর মানবিক উদ্যোগ, আত্মপ্রত্যয় ও আন্তর্জাতিক স্বীকৃতি)
কাজী সোনিয়া রহমান: যুগ্ম পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কোটবাড়ি, কুমিল্লা।