এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক

এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে আদর্শ সদর ও চান্দিনা উপজেলা। আজ শুক্রবার বিকেল তিনটায় কাদবা তলামাম। তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে ওই খেলা হবে। এতে আমন্ত্রিত অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এই টুর্নামেন্টকে ঘিরে লাখো মানুষ ফুটবল খেলা উপভোগ করেছেন। কেউ গাছে উঠে, কেউ ভবনের উপরে, উপর দাঁড়িয়ে খেলা দেখেন।
সীমানা প্রাচীরে বসে ও বিভিন্ন বাহনের গত এক মাস ২০ দিন এ মাঠে খেলা হয়। এতে দেশ বিদেশের খেলোয়াড়েরা অংশ নেন। ফুটবল খেলা দেখতে এতো মানুষ এর আগে কখনো জড়ো হননি।
টুর্নামেন্টের চেয়ারম্যান কায়সার আলম সেলিম বলেন, গত ২৩ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। এ পর্যন্ত ৪৩টি খেলা হয়েছে। এখন ফাইনালে ৪৪ নম্বর খেলা হবে। প্রতিদিন হাজার হাজার মানুষ এ খেলা উপভোগ করে। দেশ-বিদেশের খেলোয়াড়দের উপস্থিতিতে বরুড়ার ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে আসে।

এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে বরুড়া ও আদর্শ সদর উপজেলা। পরে বরুড়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় আদর্শ সদর উপজেলা। ২২ অক্টোবর সদর দক্ষিণ উপজেলা ও চান্দিনা উপজেলার মধ্যে প্রথম সেমিফাইনাল হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে চান্দিনা জয়ী হয়। সেমিফাইনালের দুইটি ম্যাচই টাইব্রেকারে নিষ্পত্তি হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের ব্যক্তিগত সহকারী হলেন মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, এ কে এম আবু তাহের ছিলেন বরুড়ার তিনবারের সংসদ সদস্য। তিনি আধুনিক বরুড়ার রূপকার। তাঁর স্মরণে গত ২৩ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট হচ্ছে। ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর তিনি মারা যান।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার জন্য এ খেলা আয়োজন করা হয়েছে। খেলাধুলা থাকলে ছেলেমেয়েরা ভালো থাকবে। খুব সুন্দরভাবে আয়োজক কমিটি এ খেলার আয়োজন করেছে।