• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২: ১৬
logo

Photo

উত্তাল গ্যালারি, জনসমুদ্রে পরিনত হলো জাতীয় স্টেডিয়াম। সমর্থকদের উল্লাসে শুরু থেকেই কাঁপল মাঠ। কিক অফের পর অষ্টম মিনিটেই গোল করে জনসমুদ্রের উল্লাসে হাওয়া দিলেন সমিত সোম। হামজা চৌধুরী তাঁর গোলে করলেন অ্যাসিস্ট। খানিক পর গোলের খাতায় নাম লিখে লাল সবুজের জার্সিতে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচটা রাঙালেন বাংলাদেশের ‘নম্বর এইট’। দেশের মাটিতে অভিষেকেই জাল খুঁজে পেলেন ফারহান আলী ওয়াহিদ। তাতে শ্রীলঙ্কাকে বিদায় করে বাংলাদেশ গ্রুপ সেরা হয়ে জায়গা করে নিল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। 

গতকাল বুধবার অবিস্মরণীয় এই রাতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাল ৪-০ গোলে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে হলো আরও ২ গোল। একবার করে জালের দেখা পেয়েছেন হামজা, সমিত, ফারহান ও রাকিব হোসেন।

বাংলাদেশে পা রেখে কয়েকবারই শ্রীলঙ্কান কোচ আবদুল্লাহ আল মুতাইরি এই ম্যাচ নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান। তিনি আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন যে ম্যাচটি হবে এবারের সাফের সবচেয়ে সেরা ম্যাচ। তাদের দিক থেকে কতটা সেরা হয়েছে সেটি তো আর বলার আর দরকার নেই। তবে বাংলাদেশের জন্য এই রাতটা মনে রাখার মতো হয়ে থাকলো। যে ম্যাচের আগেই সেমিফাইনালে পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে গ্রুপ সেরা হতে অন্তত এক পয়েন্টের দরকার ছিল থমাস ডুলির দলের। হামজা-ফারহান, রাকিবরা ১ পয়েন্টের জন্য লড়াই করেনননি, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই সেমিফাইনালে দলকে তুললেন। সেই সঙ্গে ভাগ্য খুলল ভুটানেরও, বাংলাদেশের সঙ্গে তারাও উঠেছে সেমিফাইনালে।

‘এ’ গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার ম্যাচে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের সঙ্গে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতকে মোকাবিলা করবে ভুটান। আজকের ম্যাচে বাংলাদেশের জয়েই এক পয়েন্ট পেয়েও শেষ চারে পা রেখেছে দলটি। সেমিফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। বাংলাদেশের ম্যাচটি রাত ৮টায়। 

বাংলাদেশের চার গোলের ম্যাচে সবচেয়ে বেশি আলো কেড়েছেন ফারহান আলী ওয়াহিদ। ৫৩তম মিনিটে বক্সের বাইরে বল পেয়ে যেভাবে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়েছেন, তা শুধু গোলের সৌন্দর্যেই নয়, দক্ষতার দিক থেকেও আলাদা করে মনে রাখার মতো। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে চারজন লঙ্কান খেলোয়াড়কে কাটিয়ে তাঁর নিখুঁত শট জালে জড়ালে শ্রীলঙ্কার প্রতিরোধের শেষ আশাটুকুও কার্যত শেষ হয়ে যায়। সতীর্থরা ছুটে এসে ঘিরে ধরেন তরুণ উইঙ্গারকে। বোরহামউড এফসিতে খেলা ফারহানের গোল দেখে মুগ্ধ হন অধিনায়ক হামজা চৌধুরীও।

ম্যাচের আগে এই ফারহানকে নিয়েই বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। তাঁর মতে, আগামী ১০ বছরে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হওয়ার সামর্থ্য আছে এই তরুণের। আজকের পারফরম্যান্সে কোচের সেই মূল্যায়নের যথার্থতা যেন আরও একবার ফুটে উঠল।

ফারহানের গোলের আগেই ম্যাচে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছিল বাংলাদেশ। অষ্টম মিনিটে শমিত সোমের গোলে শুরু হয় স্বাগতিকদের গোল উৎসব। ডান প্রান্ত থেকে হামজার পাঠানো বল মুঠোয় রাখতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ফিরতি বলে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয়বার আর সুযোগ নষ্ট করেননি সমিত।

এরপরও বাংলাদেশের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে লঙ্কানদের। ২৫তম মিনিটে ফারহানের লম্বা পাসে রাকিব হোসেনের হেড থেকে সুযোগ তৈরি হয়। গোলরক্ষককে সামনে পেয়ে হামজা পেছন দিকে চিপ করে বল পাঠানোর চেষ্টা করলেও লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর শট। তবে বিরতির আগে অধিনায়ককে আর আটকাতে পারেনি শ্রীলঙ্কা। ৪৪তম মিনিটে বাঁ দিক থেকে ডি-বক্সে ঢুকে জোরালো শটে দ্বিতীয় গোলটি করেন হামজা। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোলের খাতায় নাম লেখান তিনি।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন রাকিব হোসেন। ৮৭তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড। এর মধ্যে ৩–০ ব্যবধানে এগিয়ে থাকতেই খেলোয়াড় পরিবর্তনের সুযোগ নেন কোচ থমাস ডুলি। মাঠ ছাড়েন কয়েকজন নিয়মিত খেলোয়াড়, সুযোগ পান শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়া।

সাফে নিজেদের ফেবারিট বলে আসা হামজার কথার জবাব এদিন দিয়েছে পুরো দল। দুই ম্যাচে ছয় পয়েন্ট, চার গোল এবং কোনো গোল হজম না করার আত্মবিশ্বাস নিয়ে এবার বাংলাদেশের সামনে পাকিস্তান বাধা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

২

ভুটানকে হারিয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের

৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

৪

লাল কার্ডের বিশ্ব রেকর্ডে আর্জেন্টিনাকে টপকে গেল ব্রাজিল

৫

সাফের ট্রফি নিজেদের করতে চায় বাংলাদেশ

সম্পর্কিত

ভুটানকে হারিয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের

ভুটানকে হারিয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের

৬ দিন আগে
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

৭ দিন আগে